বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নেপালে উত্তাল রাজপথ, রাজনৈতিক নেতা-মন্ত্রীদের বাড়িতে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৮ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ১:২৮ PM

নেপালে জেন-জিদের দাবিতে আন্দোলনের মধ্যেই নতুন করে শুরু হয়েছে বিক্ষোভ। যদিও সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কেপি শর্মা ওলি সরকার, তবুও উত্তেজনা কমেনি। বরং রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, বিক্ষোভকারীদের ঠেকাতে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। রাস্তায় নেমেছে পুলিশ, ব্যবহার করা হচ্ছে লাউডস্পিকার-তবুও রাজপথে আন্দোলনকারীদের স্লোগান: ‘সরকারে থাকা খুনিদের শাস্তি চাই’, ‘শিশু হত্যা বন্ধ করো’।

এ পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর রয়েছে। এ ঘটনার পরপরই ওলি সরকারের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল (প্রচণ্ড)-এর বাড়িতেও বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে বলে জানা গেছে।

বিক্ষোভে অংশ নেওয়া তরুণ নারায়ণ আচার্য সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের বন্ধুদের হত্যা করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই, এই সরকারকে উৎখাত করতে চাই।’

আরেক প্রতিবাদকারী দুর্গানা দাহাল বলেন, ‘ছাত্রদের মাথা লক্ষ্য করে গুলি করা হয়েছে। এই সরকার থাকলে সাধারণ মানুষের জীবন নিরাপদ নয়।’

এদিকে, নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা প্রধানমন্ত্রী ওলিকে নৈতিক দায় নিয়ে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নেপাল   প্রধানমন্ত্রীর পদত্যাগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close