সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ত্রয়োদশ প্রদর্শনীতে মঞ্চস্থ ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪২১      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪২১      ● বাংলাদেশ-ইইউ সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের      ● ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে মাতোয়ারা কলেজের শিক্ষকরা      ● প্রবাসী বাবার সংসারের ভরসা ছিল ফয়সাল      ● এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা দুই মাসের মধ্যে      ● সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা      ● সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা      ● এইচএসসির ফলের সম্ভাব্য সময় ২৫-২৯ অক্টোবর      ● মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কা, তেলের দাম ১০৬ ডলার ছাড়াল      ● নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতাদের সাক্ষাৎ      
ছাত্রীদের কেন্দ্রে লম্বা লাইন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৫ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ১:০৬ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট শুরুর পরপরই ক্যাম্পাসের বিভিন্ন ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। বিশেষ করে ছাত্রীদের ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকেই সকাল ৭টা থেকেই কেন্দ্রে এসে অপেক্ষা করতে থাকেন।

ডাকসু নির্বাচনে এবার বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে চারটি কেন্দ্র ছাত্রদের জন্য এবং বাকি চারটি ছাত্রীদের জন্য নির্ধারিত।

সকাল ৯টার দিকে কবি সুফিয়া কামাল হলের ভোটারদের জন্য নির্ধারিত ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে ছাত্রীদের দীর্ঘ সারি। অনেকেই বলছেন, এই নির্বাচনের মাধ্যমে তারা যোগ্য নেতৃত্ব বেছে নিতে চান।

এ ছাড়া অন্যান্য কেন্দ্রগুলোতেও একই চিত্র দেখা গেছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে লাইন ধরে ভোট দিয়ে বের হচ্ছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ডাকসু   ডাকসু নির্বাচন   ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close