বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
শেখ হাসিনা ও পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের নামে নামকরণ করা সড়ক, স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন করেছে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের হালনাগাদ করা তালিকায় ঢাকার কুড়িল লিংক রোড থেকে শুরু করে চট্টগ্রাম ও রাজশাহীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার নতুন নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তালিকা অনুযায়ী, ঢাকার শেখ হাসিনা সরণি (কুড়িল লিংক রোড)-এর নতুন নামকরণ করা হয়েছে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’। চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভার-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’।

অন্যদিকে রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ার-এর পরিবর্তে রাখা হয়েছে ‘আরডিএ কমপ্লেক্স’ এবং শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ক-এর নাম হয়েছে ‘আরডিএ পার্ক’।

এছাড়া ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-এর নতুন নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র’। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সড়ক-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘প্রফেসর ড. আবদুল করিম সড়ক’।

সরকার জানিয়েছে, ভবিষ্যতে আরও কিছু স্থাপনা ও সড়কের নাম পরিবর্তন করে নতুন তালিকা প্রকাশ করা হবে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের নামে নামকরণ করা সড়ক, স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন করেছে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের হালনাগাদ করা তালিকায় ঢাকার কুড়িল লিংক রোড থেকে শুরু করে চট্টগ্রাম ও রাজশাহীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার নতুন নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তালিকা অনুযায়ী, ঢাকার শেখ হাসিনা সরণি (কুড়িল লিংক রোড)-এর নতুন নামকরণ করা হয়েছে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’। চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভার-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’।

অন্যদিকে রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ার-এর পরিবর্তে রাখা হয়েছে ‘আরডিএ কমপ্লেক্স’ এবং শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ক-এর নাম হয়েছে ‘আরডিএ পার্ক’।

এছাড়া ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-এর নতুন নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র’। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সড়ক-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘প্রফেসর ড. আবদুল করিম সড়ক’। সরকার জানিয়েছে, ভবিষ্যতে আরও কিছু স্থাপনা ও সড়কের নাম পরিবর্তন করে নতুন তালিকা প্রকাশ করা হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  শেখ   হাসিনা  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close