বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গণমাধ্যমে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, গণমাধ্যমের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের কথা ভাবছে সরকার।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে গ্রুপ বিমা চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

মাহফুজ আলম বলেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। সময় পেলে আমরা এটি সম্পূর্ণ করে দিতে পারব। তবে যদি সম্পূর্ণ করতে নাও পারি, অন্তত একটি পর্যায়ে রেখে যাব, যাতে পরবর্তীতে যারা দায়িত্ব নেবে, তারা তা এগিয়ে নিতে পারে।
 
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের অনেক তথ্য ও গল্প এখনো অজানা রয়ে গেছে। ঢাকায় ও ঢাকার বাইরে বহু শহীদ ও আহত রয়েছেন, তাদের লড়াইয়ের গল্প আপনারা সামনে আনবেন।

মাহফুজ আলম বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের স্বপ্ন ছিল নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। আমরা আশা করি তাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সক্ষম হব।

এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজিম উদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেলসহ অন্যান্যেরা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  তথ্য উপদেষ্টা   গণমাধ্যম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close