বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল
ধর্ষণ মামলার আসামি ডা. হেলিশ রঞ্জনকে ওএসডি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫০ পিএম আপডেট: ০৮.০৯.২০২৫ ৮:০৬ PM
ফাইল ছবি

ফাইল ছবি

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. হেলিশ রঞ্জন সরকারকে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রবিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১০ সেপ্টেম্বর থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন মর্মে গণ্য হবেন।

এর আগে মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং নারী কর্মচারীকে ধর্ষণ করে। পরে সেই কর্মচারী ২০২৪ সালের ৩০ আগস্ট কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ মামলা দায়ের করেন। ধর্ষণের কথা জানাজানি হলে ডা. হেলিশ রঞ্জন সরকার ২০২৪ সালের ২৮ আগস্ট পারিবারিক সমস্যার কথা বলে ১ সপ্তাহের ছুটিতে চলে যান। পরে, ৭ সেপ্টেম্বর ডা. হেলিশ রঞ্জন সরকারকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। 

ডা. হেলিশ রঞ্জন সরকার ২০তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে কর্মজীবন শুরু করেন। ২০২৪ সালে ১৮ ফেব্রুয়ারী এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে উক্ত মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অবসর গ্রহণ করলে তিনি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, মামলার বিষয়ে দৈনিক স্বদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশ করা হয়েছিল ২০২৪ সালের।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ   মামলা   ওএসডি   কিশোরগঞ্জ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close