বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইউরোপিয়ান বাছাইয়ে বড় জয় স্পেন-জার্মানির
ক্রীয়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪১ AM

বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছে জার্মানি। ইউরোপ অঞ্চলের গ্রুপ-এ ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে এবারের বাছাইয়ে প্রথম জয় তুলে নেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, গ্রুপ-ই’র খেলায় স্পেন ৬-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে তুরস্ককে, যেখানে মিকেল মেরিনো করেন দুর্দান্ত একটি হ্যাটট্রিক।

রোববার (৭ সেপ্টেম্বর) আলাদা ম্যাচে মাঠে নামে ইউরোপের এ দুই জায়ান্ট।

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচেই স্লোভাকিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায় জার্মানি। শুরুর ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত আর হতাশা সঙ্গী হয়নি তাদের। নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

খেলার শুরুতে খুব একটা সুবিধা করতে পরছিল না স্বাগতিকরা। যদিও ম্যাচের ৭ মিনিটে সের্গে জিনাব্রি’র গোলে লিড নেয় জার্মানি। তবে প্রথমার্ধে এই লিড ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৩৪ মিনিটে এক গোল শোধ দিয়ে সমতায় ফেরে নর্দান আয়ারল্যান্ড।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে সফরকারি দলটিকে চাপে রাখে জার্মানরা। ৬৯ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলকে কাজে লাগিয়ে জার্মানিকে ২-১ গোলে এগিয়ে নেন নাদিয়েম আমিরি।

আনন্দের রেশ না কাটতেই তিন মিনিট পর স্কোরশিটে নাম তোলেন ফ্লোরিয়ান ভির্টজ। চোখ ধাঁধানো ফ্রি-কিক থেকে জার্মানির ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন এই মিডফিল্ডার।

এদিকে, বিশ্বকাপ বাছাইয়ে ই’গ্রুপের খেলায় স্পেনের কাছে অসহায় আত্মসমর্পণ করে তুরস্ক। অপ্রতিরোধ্য এই দলটির কাছে ৬ গোল হজম করে তারা।

নিজেদের ঘরের মাঠে ম্যাচ শুরু হতেই আক্রমণে ওঠে তুরস্ক। পাল্টা জবাব দিতে বেশি সময় নেয়নি স্পেন। খেলার ৬ মিনিটে নিকো উইলিয়ামসের পাস ধরে স্কোরলাইন ১-০ করেন পেদ্রি। ২২ মিনিটে নিজেদের মধ্যে বল দেয়া নেয়া করে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল মেরিনো। ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে স্পেনকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন এই স্ট্রাইকার।

বিরতির পরও দাপট ধরে রাখে স্প্যানিশরা। দ্বিতীয়ার্ধের শুরুতে লামিন ইয়ামালের পাস ধরে স্কোরশিটে নাম তোলেন ফেরান তোরেস। চার মিনিট পর বুদ্ধিদীপ্ত শটে হ্যাটট্রিক পূরণ করেন মেরিনো। আর ৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোলে তুরস্কের কফিন শেষ পেরেকটি ঠুকে দলের ৬-০ ব্যবধানের বড় জয় নিশ্চত করেন পেদ্রি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইউরোপিয়ান   স্পেন   জার্মানি   ফুটবল   খেলা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close