মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হামাসকে ‘শেষবারের মতো সতর্ক’ করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৭ AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরাইল যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে, এখন পালা হামাসের। এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এটিই হামাসের জন্য শেষ সতর্কবার্তা। যদি শর্ত না মানে, তাহলে পরিণতি ভোগ করতে হবে।’

রোববার (৭ সেপ্টেম্বর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়ে এ কথা বলেন ট্রাম্প। ট্রাম্পের এই সতর্কবার্তার পর এক বিবৃতিতে হামাস বলেছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু প্রস্তাব পেয়েছে।

গোষ্ঠীটি আরও জানিয়েছে, তারা প্রস্তাবটি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে আর বিস্তারতি কিছু জানায়নি। হামাস জানায়, যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের বিনিময়ে তারা যেকোনো উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় খুব শিগগিরই গাজার বিষয়ে একটি চুক্তি হতে যাচ্ছে।’ তবে তিনি কোনো বিস্তারিত তথ্য জানাননি।’ তিনি আরও বলেন, ‘সব জিম্মিকে ফিরিয়ে আনা হবে, জীবিত বা মৃত। আমার বিশ্বাস আমরা সবাইকে পেতে যাচ্ছি।’

রোববার উপাত্যকার আল-রুয়া টাওয়ারে ভয়াবহ বিমান হামলায় মুহূর্তেই ধসে পড়ে সাততলা ভবন। এ হামলায় হতাহত হন বেশ কয়েকজন।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, বহুতল ভবনগুলো হামাস ব্যবহার করছিল সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডে। হামলার আগে সাধারণ মানুষকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে বলেও দাবি তাদের।

শুধু আল-রুয়া নয়, গাজার আল-জাজিরা ক্লাবেও একইদিনে বিমান হামলা চালায় ইসরাইল। ভবনের ভেতরে ও পাশে তাঁবুতে থাকছিল শতাধিক বাস্তুচ্যুত মানুষ। মুহূর্তেই ধসে পড়ে আশ্রয়কেন্দ্র, আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কোথায় থাকবেন তা তারা জানেন না। সাইরাত শিবিরেও ইসরাইলি ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন।

সূত্র: রয়টার্স

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close