বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লাকসামে সৎ পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের ইঞ্জিনিয়ারিং কলোনীতে এক কিশোরী তার সৎ পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম প্রেসক্লাবের সামনে এ সংবাদ সম্মেলন করেন তিনি। ভুক্তভোগী এবারের এস.এস.সি পরীক্ষায় (গোল্ডেন এ+) পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, 'গত এসএসসি পরীক্ষার পর বাসায় থাকার সুবাদে সৎ পিতা নূরে আলম মীর জিকু (৩৬) প্রায়ই তার গায়ে হাত দিয়ে অশালীন আচরণ করতেন। এক পর্যায়ে গত ২৭ আগস্ট রাতে তাকে শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।'

ভুক্তভোগী আরো বলেন, 'তাকে নিজের পিতার মতো সম্মান করতাম। তার এ ধরণের আচরণ আমাকে ভীষণ মানসিক কষ্ট দিয়েছে। আমি এর ন্যায়বিচার চাই।'

তিনি আরও জানান, সর্বশেষ ২৮ আগস্ট সকালে অভিযুক্ত আবারও তাকে ধর্ষণের উদ্দেশ্য জড়িয়ে ধরে জিকু। ঘটনাটি তার মা দেখে প্রতিবাদ করলে তার মা নাজমা বেগমকে শারীরিক নির্যাতন করে ঘর থেকে বের করে দেয়। এ পর্যন্ত ৭ বারের মতো ধর্ষণের শিকার হয়েছেন বলে জানান ভুক্তভোগী কিশোরী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা নাজমা আক্তার রুমা বলেন, “একজন মা হিসেবে নিজের চোখে মেয়ের প্রতি অন্যায় আচরণ সহ্য করতে পারিনি। সঠিক বিচার চাই এবং সমাজের সচেতন মানুষদেরও পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। তিনি আরো জানান, লাকসাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করায় বর্তমানে মামলা তুলে নিতে হুমকি ধমকি দেয়া হচ্ছে।

এ বিষয়ে লাকসাম থানার তদন্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান বলেন, 'ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামিকে কোর্টে চালান করা হয়েছে। পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে, রিমান্ডের আজ রোববার ছিল ২য় দিন বলে জানান তিনি।'


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  লাকসাম   পিতা   ধর্ষণ   কুমিল্লা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close