বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাকে পেটানোর অভিযোগ কলেজ প্রশাসনের বিরুদ্ধে
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম আপডেট: ০৭.০৯.২০২৫ ৭:৫৫ PM

নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন জুনের ওপর কলেজ প্রশাসনের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।

হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন দুপুর দেড়টা পর্যন্ত। পরে স্থানীয় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দিলে তারা তালা খুলে দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে ভর্তি ফি অন্যান্য কলেজের তুলনায় এক থেকে দেড় হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে। কোনো বাড়তি সুবিধা না দিয়েই ফি বাড়ানো অযৌক্তিক। এ বিষয়ে সমাধান না আসা পর্যন্ত ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার কথা বলায় কলেজ শিক্ষক-কর্মচারীরা মাইকে ঘোষণা দিয়ে জুনায়েদের ওপর হামলা চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ মাইকে ঘোষণা দেওয়া হয় স্ট্যাফদের ওপর হামলা হচ্ছে, সবাই এগিয়ে আসুন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষক ও কর্মচারীরা মিলে ছাত্রদল নেতাকে বেধড়ক মারধর করছেন।

জুনায়েদ হোসেন অভিযোগ করে বলেন, “ফি কমানোর দাবিতে শান্তিপূর্ণভাবে কথা বলার পর আমাকে স্ট্যাম্প, বাঁশ ও লাঠি দিয়ে মারধর করা হয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অধ্যক্ষ অধ্যাপক সামসুল হক বলেন, ভর্তি প্রক্রিয়ার রুমে মূল্যবান যন্ত্রপাতি থাকায় উত্তেজনার মধ্যে ক্ষতির আশঙ্কায় জুনায়েদকে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি রাজি না হওয়ায় কর্মচারীদের সঙ্গে হাতাহাতি হয়। এ বিষয়ে তদন্ত কমিটি করা হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close