মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের গণছুটি, বিপাকে লাখো গ্রাহক
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৭ পিএম আপডেট: ০৮.০৯.২০২৫ ১:৫৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের গণছুটিতে বিপাকে পড়েছেন জেলার পাঁচটি উপজেলার প্রায় সাড়ে পাঁচ লাখ গ্রাহক।

জানা গেছে, চার দফা দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এক কর্মকর্তা বরখাস্ত হওয়াকে কেন্দ্র করে কর্মীরা এই স্বঘোষিত ছুটি নিয়েছেন। কর্মীদের এমন অবস্থানের কারণে বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, মেরামত ও সংযোগ সংক্রান্ত সেবাসমূহ কার্যত অচল হয়ে পড়েছে।

জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শফিউল আলম জানিয়েছেন, মোট ৬৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কাজে অনুপস্থিত রয়েছেন। তারা একযোগে ছুটির আবেদন করে অফিস থেকে বাইরে অবস্থান নেওয়ায় সেবা কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটেছে। 

পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে জেলার ২৭টি অভিযোগ কেন্দ্র, ১৩টি সাব-স্টেশন ও ৬টি জোনাল অফিস রয়েছে। তবে হঠাৎ করে কর্মীদের অনুপস্থিতিতে এসব ইউনিটের কার্যক্রম ব্যাহত হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে সমিতির জেনারেল ম্যানেজার (জি এম) স্বদেশ প্রতিদিনকে বলেন,“আবহাওয়া ভালো থাকায় এখন পর্যন্ত বড় ধরণের দুর্ঘটনা বা বিপর্যয় হয়নি। তবে এই ছুটি দীর্ঘস্থায়ী হলে বিদ্যুৎ সেবা চরমভাবে ব্যাহত হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করছি।”

এদিকে, হঠাৎ এমন পরিস্থিতিতে সাধারণ গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বিদ্যুৎ সংযোগ, বিল সংশোধন ও অন্যান্য জরুরি সেবা বন্ধ থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা গ্রাহকদের।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  লক্ষ্মীপুর   পল্লী বিদ্যুৎ   গ্রাহক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close