সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      
মান্দায় আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর মান্দায় পথচারীদের দুর্ভোগ নিরসনে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়েছে। উপজেলার গনেশপুর ইউনিয়নের সতীহাটে এ রাস্তার উদ্বোধন করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে এ রাস্তার উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

এ সময় আরও উপস্থিত ছিলেন গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, এলজিইডির সার্ভেয়ার এহতেসাম বিল্লাহ, কার্য-সহকারী মোজাহার আলী ও নাহিদ হোসেন, ইউপি সদস্য আব্দুল আলীম, শাহাদৎ হোসেন, কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে গনেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, 'আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে বিভিন্ন রাস্তা, কালভার্ট ও হাট-বাজারের উন্নয়ন করেছি। এরই ধারাবাহিকতায় সতীহাটের আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছে, যা পথচারীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।'


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ঢালাই রাস্তা   উদ্বোধন   নওগাঁ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close