বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রায় সব পোশাকেই নজর কাড়তে দক্ষ দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিশেষ করে শাড়িতে বরাবরই আলো কেড়ে নেন অভিনেত্রী।

এবারও তার ব্যতিক্রমটা ঘটেনি। জয়ার মিষ্টি হাসি ও অপরূপ গ্ল্যামার সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যাও কম নয়। প্রায় সময়েই ভক্তদের মুগ্ধ করতে নিজের নিত্য নতুন ছবি প্রকাশ করেন তিনি। 

সম্প্রতি তার শেয়ার করা ছবিতে দেখা যায়, সোনালী রঙের শাড়িতে ধরা দিয়েছেন জয়া। চোখের চাহনি আর মিষ্টি হাসি নেটিজেনদের নজর কেড়েছে। ছবি শেয়ার করে জয়া ক্যাপশনে লিখেছেন, “শাড়ি ভাইবস।”


উল্লেখ্য, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে জয়া আহসান সমানতালে কাজ করে চলেছেন কলকাতার চলচ্চিত্রেও। অভিনয়ে পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাশাপাশি সীমান্ত পেরিয়েও অর্জন করেছেন জনপ্রিয়তা। শুধু অভিনয় নয়, নতুন নতুন ফ্যাশন স্টেটমেন্টের মাধ্যমে ভক্তদের আলোচনায় থাকেন তিনি।

এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা জয়ার বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, “কালার কম্বিনেশন সব দারুণ অনেক সুন্দর লাগছে।” 

আরেকজন নেটিজেন লিখেছেন, “শাড়িতে সুন্দর লাগছে।” 

এছাড়াও কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার জোয়ারে ভাসছে এ অভিনেত্রীর সোনালি লুকের হৃদয় ছোঁয়া ছবিগুলো।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শাড়ি   অভিনয়   জয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close