মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
যে ১৭ দেশের নিশ্চিত ২০২৬ বিশ্বকাপ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে। ইতিহাসে প্রথমবারের মতো এবারের আসরে লড়বে ৪৮টি দল।

ইতিমধ্যে শেষ হয়েছে বেশ কয়েকটি মহাদেশীয় অঞ্চলের বাছাইপর্ব, আবার কিছু অঞ্চলে চলছে তীব্র লড়াই। তবে এ পর্যন্ত ১৭টি দেশ ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে।

কনকাকাফ (উত্তর আমেরিকা)

আয়োজক দেশ হিসেবে সরাসরি জায়গা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এ অঞ্চলের বাকি দলগুলোর লড়াই নভেম্বর পর্যন্ত চলবে।

দক্ষিণ আমেরিকা (কনমেবল)

এই অঞ্চল থেকে ইতোমধ্যে বিশ্বকাপে নাম লিখিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর ও প্যারাগুয়ে। এর মধ্যে প্যারাগুয়ে ১৬ বছর পর ফিরল বিশ্বমঞ্চে। বাকি একটি দল আসবে ভেনেজুয়েলা ও বলিভিয়ার মধ্যে প্লে-অফ থেকে।

এশিয়া

এশিয়া থেকে ইতোমধ্যেই বিশ্বকাপে নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, উজবেকিস্তান ও ইরান। এছাড়া আরও দুটি দল সরাসরি যাবে, আর আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে একটি দল যোগ দেবে।

ইউরোপ

ইউরোপীয় অঞ্চলে বাছাইপর্ব সদ্য শুরু হয়েছে। এবারের ফরম্যাটে ম্যাচ সংখ্যা কম হওয়ায় আগামী কয়েক মাসের মধ্যেই দলগুলো ধাপে ধাপে নিশ্চিত হবে।

আফ্রিকা

আফ্রিকা অঞ্চল থেকে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে শুধু মরক্কো। এখান থেকে আরও আটটি দল যাবে মূল আসরে।

ওশেনিয়া

ওশেনিয়া থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

এদিকে ফুটবল ভক্তরা দিনগুনে স্বপ্ন সাজিয়ে যাচ্ছেন প্রিয় দল এবং প্রিয় খেলোয়াড় ঘিরে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   ফুটবল   মহাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close