
সংগৃহীত ছবি
ঘর সাজানোর জন্য আমাদের নানা ধরনের ভাবনা থাকে। কেউ দেয়ালের রঙ পাল্টান, কেউ নতুন ল্যাম্প ঝুলিয়ে দেন, আবার কেউ সোফা কাভার বদলে ঘরে ‘নিউ লুক’ আনার চেষ্টা করেন। কিন্তু জানেন কি? অনেক সময় এগুলো না করেও, শুধু একটি জিনিস বদলালেই ঘরের পুরো চেহারা বদলে যায়- পর্দা!
আজকাল পর্দা শুধু জানালা ঢাকার কাজেই নয়, এটি ঘরের স্টাইল, মুড এবং আপনার রুচির নিঃশব্দ ভাষা হয়ে উঠেছে। সঠিক পর্দা ঘরের আলো, ফিলিং এবং আপনার ব্যক্তিগত ভাইবকে পুরোপুরি বদলে দিতে পারে।
চলুন জেনে নিই, ঘরের কোন জায়গায় কেমন পর্দা মানায় এবং কিছু সহজ টিপস, যাতে ঘর দেখতে সুন্দর হওয়া সঙ্গেই আরামদায়কও হয়।
পর্দা কেন এত গুরুত্বপূর্ণ?
অনেকেই মনে করেন, পর্দা মানে শুধু রোদের আলো আটকানো বা প্রাইভেসি রাখা। কিন্তু সত্যিই কি শুধু এতটুকুই? না। একটি সঠিক পর্দা ঘরের মুড এবং রঙের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে, এবং ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তোলে।
ঘরের আলোকে নরম ও সুন্দর করে
রঙের ভারসাম্য বজায় রাখে
ঘরের মুড নির্ধারণ করে
এক কথায়, পর্দা ঠিক থাকলে ঘরের অর্ধেক সাজসজ্জা হয়ে যায়।
কীভাবে সঠিক পর্দা বেছে নেবেন?
১. ফ্যাব্রিক নির্বাচন
হালকা হাওয়ায় উড়ন্ত পর্দা চাইলে সুতি, লিনেন বা ভয়েল
গ্ল্যামারাস লুক চাইলে ভেলভেট, সিল্ক বা হেভি ব্লেন্ডেড কাপড়
বেশি রোদ আসে জানালা দিয়ে হালকা রঙের কটন পর্দা
বড় জানালা ফ্লোর-টাচ, লম্বা কুচিওয়ালা পর্দা
২. ঘরের রঙ এবং সাইজ অনুযায়ী
ডার্ক দেয়াল হালকা রঙের পর্দা
হালকা দেয়াল ডিপ কালার বা গ্র্যাডিয়েন্ট টোন
ছোট ঘর পাতলা ফ্যাব্রিক, হালকা রঙ
বড় ঘর ডাবল লেয়ার, বড় প্রিন্টও চলে
ট্রেন্ডি টিপ: মেঝে ছোঁয়া লং টাচ পর্দা এখন বেশ জনপ্রিয়। তবে পুরো ফ্লোরে না ছুঁয়ে সামান্য ওপরে রাখলেই লুক ও ঝামেলা দুইই কমে।
রুম অনুযায়ী পর্দা
বেডরুম:
শান্তি দিতে বেবি ব্লু, প্যাস্টেল গ্রিন, অফ হোয়াইট
ওয়ালে অনেক কিছু থাকলে সলিড কালার
বাচ্চাদের রুম কার্টুন প্রিন্ট বা উজ্জ্বল রঙ
দেশি টাচ চাইলে খাদি বা ব্লক প্রিন্ট
টিপস: ট্রান্সপারেন্ট বা নেট পর্দা বেডরুমে ব্যবহার এড়িয়ে চলুন, প্রাইভেসির জন্য।
ড্রয়িং/ডাইনিং:
ডাবল লেয়ার, এমব্রয়ডার্ড বা লেইস পর্দা গর্জিয়াস লুক
সোফা বা কুশনের সঙ্গে রঙ ম্যাচ হোমি ফিল
ড্রয়িং-ডাইনিং একসাথে হলে মাঝখানে পাতলা নেট পর্দা টানানো যায়
কাস্টমাইজড পর্দা
অনেকেই এখন নিজের মতো করে পর্দা ডিজাইন করছেন। এতে খরচ কম হয় এবং একদম নিজের পছন্দ অনুযায়ী হয়।
দুই পাশে প্রিন্ট, মাঝে সলিড রঙ
অম্ব্রে শেড
বোহো স্টাইল বা ম্যাক্রামে
ব্লক প্রিন্টে দেশি গন্ধ
টিপস: কাপড় কিনে ডিজাইনারকে বললে ইউনিক কিছু তৈরি হয়, শুধু আপনার ঘরের জন্য।
সিজন ও ইভেন্ট অনুযায়ী পরিবর্তন
গরমকালে হালকা রঙের, কটন বা ভয়েল
শীতে গাঢ় রঙের, ভারি ফ্যাব্রিক
উৎসব বা অতিথি আসছে ঝলমলে ডিজাইন বা ভিন্ন টেক্সচার
পর্দার যত্ন
সাধারণত ৬ মাসে একবার ধোয়া ভালো
ডাস্ট অ্যালার্জি থাকলে ১-২ মাস পরপর ওয়াশ
সুতি/সিনথেটিক ওয়াশিং মেশিনে
রিং থাকলে আগে খুলে ফেলুন
ভেলভেট বা হেভি ফ্যাব্রিক লন্ড্রি বা প্রফেশনাল ক্লিনিং
ঘর মানে শুধু চার দেয়াল নয়, এটি আমাদের প্রিয় জায়গা এবং নিরাপত্তার আশ্রয়। আর সেটিকে সুন্দর করার জন্য সবসময় দামি জিনিসের প্রয়োজন নেই। একটি সুন্দর, রুচিশীল পর্দা দিয়েই ঘর হতে পারে প্রাণবন্ত, আরামদায়ক এবং আপনার মতো।
ভাবা বন্ধ করুন, কাজ শুরু করুন। নতুন পর্দা আনুন এবং ঘরের লুক একেবারে বদলে দিন!
সূত্র: এই সময় অনলাইন