শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এবার লক্ষ্মীপুরের সেই খালে বাস পড়ে নিহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে যায়। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

প্রায় এক মাস আগে একই খালে, ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে, একটি মাইক্রোবাস ডুবে সাতজনের মৃত্যু হয়েছিল।

দুর্ঘটনায় নিহতরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার শেখপুর গ্রামের মোরশেদ আলম (৪০) ও জয়নাল আবেদীন (৫৭), নওগাঁর বাসিন্দা ও চন্দ্রগঞ্জের লতিফপুর বকুল ভিলার ভাড়াটিয়া ওষুধ কোম্পানির কর্মকর্তা হুমায়ুন কবীর, মাজেদ ও রিপন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে যায়। এ সময় অন্তত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন বলেন, অচেতন অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা হলেও তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে দুর্ঘটনার দুই ঘণ্টা পার হলেও ডুবুরি ঘটনাস্থলে না পৌঁছানোয় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, উদ্ধার কাজে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে। ফায়ার সার্ভিসও নিশ্চিত করে বলতে পারেনি খালের তলদেশে আরও কেউ আটকা আছেন কি না।

ঘটনার পর প্রায় এক ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।




আরও সংবাদ   বিষয়:  লক্ষ্মীপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close