শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫২ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ১০:০৪ PM

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর)  সন্ধ্যা ৬টার দিকে ঘিওর উপজেলার নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কহিনুর ইসলাম।

নিহতরা হলেন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের ময়নাল মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (২০) ও একই উপজেলার ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান (২০)। 

আহত মারুফ হোসেন (২১) একই উপজেলার জাকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জের দিকে আসার পথে তারা টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ঘিওর নতুন ব্রিজ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুজন ও সোহানকে মৃত ঘোষণা করেন। আহত মারুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   ঘিওর   মোটরসাইকেল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close