প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৪ AM

সংগৃহীত ছবি
হাসপাতালের শয্যাশায়ী বর আনন্দ সাহা হাত-পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। নির্ধারিত লগ্ন শেষ হয়ে যাওয়ার ভয়ে থেমে থাকেনি এ আয়োজন, পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।
গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয় বিয়ে।
হাসপাতালের চার দেয়ালের ভেতরেই লগ্ন অনুযায়ী বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন হয়। কনে ও বর পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার সাক্ষী ছিলেন এই আয়োজনের মাধ্যমে।
হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম জানিয়েছেন, বর মানিকগঞ্জ সদরের বাসিন্দা। তিনি একটি বাইক এক্সিডেন্টে দুই হাত ও পায়ে গুরুতর আঘাত পান। বিয়ের দিনটি ঠিক থাকায় পরিবার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। হাসপাতালে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয় এবং কনসালটেন্টদের পরামর্শে বিয়ে সম্পন্ন করা হয়।