বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হজের নিবন্ধন নিয়ে যা জানাল ধর্ম মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০২ AM

আগামী বছরের হজে অংশ নিতে প্রাথমিক নিবন্ধন শেষ হবে আগামী ১২ অক্টোবর। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী এ সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি পাঠিয়ে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রাথমিক নিবন্ধন সংক্রান্ত বার্তা বিনামূল্যে খুদে বার্তার মাধ্যমে সব মোবাইল ব্যবহারকারী মুসলিম নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, হজ ২০২৬-এর সরকারি ও বেসরকারি প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই শুরু হয়েছে, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রাথমিক নিবন্ধনের জন্য ৪ লাখ টাকা জমা দিতে হবে। পরবর্তীতে হজ প্যাকেজ ঘোষণার পর বাকি টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আগামী বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মিলিয়ে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজে যাওয়ার সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে।

তবে এখনও হজ প্যাকেজ ঘোষণা হয়নি। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে হজ প্যাকেজ ঘোষণা করা হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   ধর্ম   মন্ত্রণালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close