প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০২ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ৮:০৮ PM

উপজেলার গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামের হুরাসাগর নদীর নৌকা ঘাটের পাশে লাশটি দেখতে পাওয়া যায়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে হুরাসাগর নদীতে ভেসে এসেছে শাঁখা পরিহিত অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামের হুরাসাগর নদীর নৌকা ঘাটের পাশে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নৌকা ঘাটের কাছে মাথা থ্যাঁতলানো গলা-পঁচা লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিরাজগঞ্জ নৌ-পুলিশকে খবর দেয়। পরে তারা অজ্ঞাত ঐ নারীর লাশ উদ্ধার করার জন্য সিরাজগঞ্জ থেকে রওনা হয়েছে। এসময় লাশের পরনে সবুজ রঙের ব্লাউজ, ফিরোজা রঙের সালোয়ার এবং হাতে শাঁখা পরিহিত থাকায় সনাতন ধর্মাবলম্বী নারীর লাশ বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যপারে সিরাজগঞ্জ নৌ-পুলিশের এসআই সজীব হোসেন রাজু জানান, খবর পেয়েই আমরা রওনা হয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হবে।