বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রৌমারীতে অসাধু সার ডিলারের বিরুদ্ধে মানববন্ধন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০২ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে সার সংকট ও অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে অসাধু ডিলারদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে উপজেলা পরিষদ গেটসংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

“সারের মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেট ভাঙো”, “ভেজাল সার, বীজ ও কিটনাশক থেকে কৃষকদের রক্ষা করো”, “ক্ষুদ্র চাষিদের কাছ থেকে ধান ক্রয় করো”, “দালাল ও বাটপারদের হটাও”—এমন নানা শ্লোগান লিখে এলাকাবাসী কর্মসূচিতে অংশ নেয়।

বিক্ষোভ মিছিলটি থানা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা গেটে এসে শেষ হয়। পরে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদের সদস্য সচিব শেখ মোহাম্মদ আব্দুল খালেক, শৌলমারী ইউনিয়নের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব মাইনুল হক প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, চলতি আমন মৌসুমে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। রাতের আঁধারে ডিলাররা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে চড়া দামে সার সরবরাহ করছে। পরবর্তীতে ওই ব্যবসায়ীরা আরও বেশি দামে কৃষকের কাছে বিক্রি করছে। এতে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং ভেজাল সার ব্যবহারের কারণে ফসলের ক্ষতি হচ্ছে।

মানববন্ধন শেষে সহস্রাধিক কৃষকের স্বাক্ষরিত একটি স্বারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রেরণ করা হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  রৌমারী   অসাধু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close