প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৬ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সকালে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।
এ সময় কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকার ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ঔষধ দেওয়া হয়। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেসহ বিভিন্ন হাসপাতালের ৪ জন চিকিৎসক সেবা প্রদাণ করেন।
বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ পেয়ে সস্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র মানুষেরা।
স্বদেশ প্রতিদিন/এমএম