বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসলামে দাঁড়িয়ে সম্মান জানানোর রীতি কী?
ধর্ম ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসলামে মানুষকে সম্মান প্রদানের গুরুত্ব অপরিসীম। তবে তা ব্যক্তির অবস্থান অনুযায়ী হওয়া উচিত এবং কখনো দাঁড়িয়ে অভ্যর্থনা প্রদানের অভ্যাস মুসলিম সমাজে সীমিত। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানুষকে শ্রদ্ধা করতে এবং ছোটদের প্রতি স্নেহ প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। তবে তিনি স্পষ্টভাবে দাঁড়িয়ে কাউকে অভ্যর্থনা জানানোর ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন।

হজরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) বলেছেন, যে ব্যক্তি চাইবে লোকজন তার সম্মানে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাক, সে যেন জাহান্নামের দিকে পথ তৈরি করছে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৫২২৯) 

অন্য একটি হাদিসে হজরত আনাস ইবনে মালেক (রা.) বলেন, সাহাবিদের মধ্যে নবীজি (সা.)-এর চেয়ে প্রিয় কেউ ছিল না, তবুও তাঁরা তাকে দেখে দাঁড়াতেন না, কারণ তারা জানতেন, তিনি এটি পছন্দ করেন না। (সুনানে তিরমিজি, হাদিস: ২৭৫৪)

শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) উল্লেখ করেছেন, সাহাবিরা সাধারণত মহানবী (সা.)-কে দেখে দাঁড়াতেন না। তবে বিশেষ পরিস্থিতিতে যেমন কেউ সফর থেকে ফিরলে, তাদের মধ্যে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর রীতি দেখা যেত। খুলাফায়ে রাশেদিনের যুগেও কোনো ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে যাওয়ার রীতি ছিল না। কিন্তু আজকাল অনেক ক্ষেত্রে এটি দেখা যায়, যা ইসলামের আদর্শের পরিপন্থী।

তবে মেহমানকে অভ্যর্থনা জানানোর সময় কিছুটা নমনীয়তা আছে। যদি কোনো অঞ্চলের সামাজিক রীতিনীতিতে দাঁড়িয়ে অভ্যর্থনা দেওয়া স্বাভাবিক এবং কেউ তা না করলে অপমানের ভাব প্রকাশ পায়, তবে সেখানে দাঁড়িয়ে যাওয়া উত্তম। এতে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়, হিংসা ও মনোমালিন্য এড়ানো যায়।

কিন্তু যিনি সুন্নতসম্মত পদ্ধতি সম্পর্কে অবগত, তার প্রতি দাঁড়িয়ে সম্মান না দেখানো কোনো অপমান নয়। কারণ হাদিসে যা বোঝানো হয়েছে, তা হলো একাধিক লোক দাঁড়িয়ে থাকবে আর একজন বসবে, সেই প্রসঙ্গে একক অবস্থান নয়। মূল ব্যক্তি সাধারণত দাঁড়িয়ে থাকেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সম্মান   ইসলামে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close