বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
আর্জেন্টিনা ও ৫ ফুটবল ফেডারেশনকে বড় অঙ্কের জরিমানা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপে সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে ছয়টি জাতীয় ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে। তালিকায় রয়েছে আলবেনিয়া, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা।

সবচেয়ে বড় শাস্তি পেয়েছে আলবেনিয়া, ৭ জুন সার্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচে সমর্থকদের অনিয়ম ও বর্ণবাদী আচরণের জন্য ১ লাখ ৬১ হাজার ৫০০ সুইস ফ্রাঁ (প্রায় ২ লাখ মার্কিন ডলার) জরিমানা এবং আসন্ন ম্যাচে ২০% আসন কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আর্জেন্টিনাকে ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে ১ লাখ ২০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ দুই ম্যাচ নিষিদ্ধ ও ৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা গুনবেন।

চিলি ১ লাখ ১৫ হাজার, কলম্বিয়া ৭০ হাজার, সার্বিয়া ৫০ হাজার এবং বসনিয়া-হার্জেগোভিনা ২১ হাজার সুইস ফ্রাঁ জরিমানা পেয়েছে। ফিফা প্রতিটি ফেডারেশনকে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের জন্য ‘প্রতিরোধ পরিকল্পনা’ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   জরিমানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close