প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালি উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে পতাকা, ফেস্টুন ও ব্যানারে সজ্জিত র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি সোহেল আহমেদ মঞ্জুর সুমন এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
উপজেলা বিএনপির সভাপতি আহসান কবির সভার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, বিএনপি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজও সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য সংগ্রামী শক্তি।
স্বদেশ প্রতিদিন/এনআর