প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম আপডেট: ০৩.০৯.২০২৫ ৮:১৯ PM

নবীনগরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ঐতিহ্যবাহী ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কলেজের অডিটোরিয়ামে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় অত্র কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক মো. রুবেল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা গুলশান কমার্স কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের পরিচালনা কমিটির সভাপতি নাহরিন ফারহানা পপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম, ফেরদৌস আহমেদ চৌধুরী, আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খান, কেজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান কবির, নবীনগর উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) নবীনগর উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক এম কে জসিম উদ্দিন, অভিভাবক প্রতিনিধি আরিফা আক্তার, সঞ্জীব ভট্টাচার্য, আলমগীর হোসেন, মতিউর রহমান, জাকিয়া আক্তার, মো. বুরহান উদ্দিন, অভিভাবক মো. আলাউদ্দিন, মোবারক হোসেন প্রমুখ।
বক্তারা নবীনগর উপজেলায় মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে অদূর ভবিষ্যতে যেন সেটি জাতীয় পর্যায়ের একটি শীর্ষ পর্যায়ের কলেজ হিসেবে অধিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে সবাই একযোগে কাজ করার আহ্বান জানান।