প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০০ পিএম

প্রতীকী ছবি
ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে সীমান্ত দাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সীমান্ত ওই গ্রামের মধু দাসের ছেলে।
স্থানীয়রা জানান, সীমান্ত বাড়ির পাশে বল নিয়ে খেলছিল। খেলার এক পর্যায়ে বল পাশের ডোবার মধ্যে পড়ে যায়। পরে শিশুটি বল আনতে গিয়ে ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবায় ভাসতে দেখে সীমান্তকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান, শিশুটি পানিতে ডুবে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর