বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভুল মেইলে ক্লিক করলেই ফেসবুক গায়েব
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৬ AM

প্রযুক্তি উন্নয়নের সঙ্গে বাড়ছে অভিনব প্রতারণা। বিশেষত, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে প্রতারকরা এখন সহজেই তথ্য হাতিয়ে নিচ্ছে। আপনি বুঝে ওঠার আগেই গায়েব হয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্সেস। তাই প্রতারকের হাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই।

সম্প্রতি সবচেয়ে বেশি প্রচলিত হয়ে উঠেছে ‘স্পুফিং’ নামক এক ধরনের প্রতারণা, যেখানে অপরাধীরা অন্যের পরিচয় ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে।

ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেনতো পড়লেন বিপদে। পাসওয়ার্ড ভুলে যাওয়ার অপশনে ক্লিক করতেই ফেসবুক জানাল আপনাকে একটি ই-মেইল করা হয়েছে। কিন্তু ই-মেইল খুলতেই দেখলেন দুটি বার্তা এসেছে। সাতপাঁচ না ভেবে শেষ ই-মেইলটাতেই ঢুকলেন। কিন্তু কিছুক্ষণ পর ব্যবহারকারীরা বুঝতে পারেন, তাদের আইডি আর তাদের কাছে নেই, প্রতারকরা নিয়ে নিয়েছে।

তবে সমস্যা কীভাবে ঘটেছে? 

আসলে সেই ই-মেইলটি ফেসবুক থেকে আসেনি। এটি ছিল ‘ফেইলবুক’ (Failbook) নামক একটি প্রতিষ্ঠান থেকে পাঠানো একটি জাল ই-মেইল। দেখতে হুবহু ফেসবুকের ই-মেইলের মতো লাগলেও আদতে এটি ছিল একটি প্রতারণামূলক প্রচেষ্টা, যাতে ব্যবহারকারী তাদের লগ-ইন তথ্য সরাসরি প্রতারকদের কাছে পাঠিয়ে দেয়।

এই ধরনের প্রতারণাকে ‘স্পুফিং’ বলা হয়। যেখানে কেউ অন্যের পরিচয় ধারণ করে সাইবার আক্রমণ চালায়। স্পুফিংয়ের ক্ষেত্রে, ব্যবহারকারীদের অতি পরিচিত প্রতিষ্ঠান বা সাইটের নাম ব্যবহার করে, তারা একটি জাল ওয়েবসাইট তৈরি করে, যা আসল ওয়েবসাইটের মতোই দেখতে। এরপর, ব্যবহারকারীরা যদি ওই সাইটে লগ-ইন করার চেষ্টা করেন, তাদের পাসওয়ার্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রতারকদের হাতে চলে যায়।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, অনলাইনে এমন ধরনের কোনো বার্তা বা লিঙ্ক থেকে সর্বদা সতর্ক থাকা উচিত। কখনোই সন্দেহজনক কোনো ই-মেইল বা লিঙ্কে ক্লিক করবেন না, এবং নিশ্চিত না হয়ে কোন তথ্য প্রদান করবেন না। ফেসবুকসহ অন্য যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করার আগে প্রথমে সঠিক উৎস যাচাই করে নিন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মেইল   ফেসবুক   প্রযুক্তি   আইসিটি   আইটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close