মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বাকৃবি শিক্ষার্থীদের ক্যাম্পাসের আর্থিক প্রতিষ্ঠান তালাবদ্ধ
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৩ পিএম

ঢাকা-ময়মনসিংহ রেলপথে একদিনব্যাপী অবরোধের কর্মসূচির সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার ক্যাম্পাসের ভেতরে থাকা সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তালাবদ্ধ করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে অবস্থিত পূবালী ব্যাংক প্রথমে তালাবদ্ধ করা হয়। এরপর নতুন প্রশাসনিক ভবন এবং কোষাধ্যক্ষের অফিসেও একই ব্যবস্থা নেওয়া হয়। তবে ভেতরে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদে বের হওয়ার সুযোগ দেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন— প্রশাসনের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে,” “ছাত্র সমাজ জেগেছে,” এবং “টালবাহানার বিরুদ্ধে ডাইরেক্ট একশন।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ছয় দফা দাবি পূরণ না হলে ক্যাম্পাসের সব কার্যক্রম বন্ধ রাখা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারা আরও বলেন, এখনো পর্যন্ত প্রশাসন আমাদের কোনো আশ্বাস দেয়নি। দাবিগুলো দ্রুত মানা না হলে আন্দোলন আরও শক্তিশালীভাবে চালানো হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বাকৃবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close