প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৬ পিএম

সংগৃহীত ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা (সম্প্রসারিত) ভবনের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন ও পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাসসহ অন্যান্যরা।
স্বদেশ প্রতিদিন/শাহো