বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার
আশুগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৩ হাজার ৮৯০ টাকা ও ৩টি স্মার্ট মোবাইল ফোনসহ একজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার কালিসীমা গ্রামে অভিযান চালিয়ে এই নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারীর নাম রেজিয়া বেগম। তিনি বিজয়নগর উপজেলার কালিসীমা গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, এই নারী ও তার স্বামী রুবেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মোঃ ইমতিয়াজ মাহমুদ খান নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে তার কাছ থেকে ১ হাজার ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৩ হাজার ৮৯০ টাকা ও ৩টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রেজিয়ার স্বামী মো. রুবেল মিয়া বর্তমানে পলাতক রয়েছেন। উদ্ধারকৃত মালামালসহ রেজিয়াকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close