বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জিয়াউর রহমানের নামের আগে আজও অনেক গণমাধ্যমে শহীদ শব্দটি ব্যবহার করেনা: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৫ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতে এত সংকোচ কেন? যারা ফ্যাসিবাদকে সমর্থন করে এবং ফ্যাসিবাদের বয়ানে সুর মিলিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। দেশের জনগণ তাদের বিচার দেখতে চায়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের উদ্দেশে রিজভী বলেন, যিনি দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে শহীদ হয়েছেন, সেই জিয়াউর রহমানের নামের আগে আজও অনেক গণমাধ্যম ‘শহীদ’ না লিখে ‘প্রয়াত’ শব্দ ব্যবহার করে। অথচ তাঁকে স্বাধীনতার ঘোষক হিসেবেও স্বীকৃতি দেওয়া হয় না। “আপনারা কি শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধু শেখ হাসিনা ছাড়া অন্য কারও কথা বলতে পেরেছেন? যদি বলতেন, তাহলে কি আপনাদের অস্তিত্ব থাকত? ১৫ আগস্ট নিয়ে বড় বড় শিরোনাম দিয়েছেন, কিন্তু জিয়াউর রহমানকে শহীদ বলা বা স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করতে গিয়ে এত সংকোচ কেন?”— প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরও বলেন, “গণতন্ত্রে মত প্রকাশের কিছুটা স্বাধীনতা এখনও আছে। কিন্তু আপনাদের এই আচরণে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়ে আঘাত দিচ্ছেন, সেই আঘাত কোনোদিন ভোলা যাবে না।”

রিজভী বলেন, “আমরা প্রত্যেকে ভুক্তভোগী। সবাই সর্বনিম্ন ৫০০ মামলায় আক্রান্ত। কিন্তু আমরা চাই না অন্য কেউ লাঞ্ছিত হোক। তবে যারা ফ্যাসিবাদকে সমর্থন করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত।”

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “তিনি বলেছেন জাতীয় পার্টির দায় এখন বিএনপিকে নিতে হবে। বিএনপি তো রাষ্ট্রক্ষমতায় নেই, এখনো অবাধ নির্বাচন হয়নি। তাহলে কোন দায়ের কথা বলছেন? নুরুল হক নুরকে একটি কার্যালয়ে আক্রমণ করা হলো, আমরা প্রথমে শুনলাম জাতীয় পার্টির সঙ্গে গোলমাল। কিন্তু তাকে যে আঘাত করেছে, সেই লাল শার্ট পরা লোকটা কে? গণতন্ত্রে সমালোচনা করা স্বাভাবিক, কিন্তু দায়িত্ব চাপিয়ে দেওয়া অযৌক্তিক।”

তিনি বলেন, “যখন ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, ছাত্র-যুবনেতারা গুম হয়েছেন, তখন জাতীয় পার্টি কোথায় ছিল? ২০১৪ সালের নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার ছিল না, সেখানে কুকুর-বিড়াল ঘুরেছে। তারপরও জাতীয় পার্টি নির্বাচনে গেল। ২০১৮ সালে বিএনপি নির্বাচনে যাওয়ার পর প্রায় ৪৫ জন প্রার্থীকে গ্রেফতার করা হলো। বিএনপিকে নির্বাচনে আসতে শেখ হাসিনা চাননি, সেদিনও জাতীয় পার্টি কী করেছে?”

ভারতের সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, “২০২৪ সালের নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গিয়ে বললেন—‘ওদের পারমিশন ছাড়া কিছু বলতে পারবো না’। তাহলে জাতীয় পার্টি কি ভারতের রাজনৈতিক দল, নাকি বাংলাদেশের রাজনৈতিক দল? আপনাদের মেরুদণ্ড, নীতি, আদর্শ কোথায়?”

তিনি আরও বলেন, “আমরা কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস করি না। কে রাজনীতি করবে, সেটা আইনের ব্যাপার। বিএনপি কখনো উশৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী নয়। কিন্তু আমাদের বিশ্লেষণ আছে—কে আওয়ামী স্বেচ্ছাতন্ত্রকে টিকিয়ে রেখেছে, কারা ১৬ বছর জনগণের টাকা পাচারের সুযোগ দিয়েছে। তার মধ্যে জাতীয় পার্টি অন্যতম। তারা কুলিং টাইম চায়, অথচ শেখ হাসিনা ক্ষমতায় এসে টর্চার করেছে। বিএনপি কখনো বেআইনি নির্যাতনে বিশ্বাসী নয়।”

সভায় উত্তরাঞ্চল ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ব্যারিস্টার মীর হেলাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close