বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফজরের সুন্নত নামাজ কাজা পড়া যাবে?
ধর্ম ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফজরের নামাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, “নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।” (সুরা নিসা, আয়াত: ১০৩)

তাই কোনো ওজর বা বিশেষ কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে নামাজ বিলম্ব করা জায়েজ নয়। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ সময়মতো আদায় করবে না, সে গুনাহগার হবে। (সহিহ বুখারি, হাদিস: ৪৯৬)

তবে কেউ ভুলবশত, অপারগতা বা বিশেষ কোনো কারণে নামাজ আদায় করতে না পারলে, পরে সেই নামাজ আদায় করতে হবে। একে বলা হয় কাজা নামাজ। ফরজ বা ওয়াজিব নামাজ ছুটে গেলে তা কাজা করতে হয়, কিন্তু সুন্নত বা নফল নামাজ কাজা করার নিয়ম নেই।

ইসলামী ফেকাহ অনুযায়ী, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর দুই রাকাত সুন্নত ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া মাকরূহ। তবে এ সময় কাজা নামাজ আদায় করা যাবে। (সহিহ মুসলিম, হাদিস: ৭২৩; কিতাবুল আসল ১/১২৬)

ফজরের সুন্নতের বিশেষ গুরুত্ব রয়েছে। উম্মুল মুমিনিন হাফসা (রা.) থেকে বর্ণিত, আজান শেষ হওয়ার পর ও ফজরের ওয়াক্ত প্রবেশ করলে রাসুলুল্লাহ (সা.) ফরজের আগে দুই রাকাত সংক্ষিপ্ত সুন্নত আদায় করতেন। (বুখারি, হাদিস: ৬০১)

আবার আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) ফজরের দুই রাকাত সুন্নতের মতো অন্য কোনো নফল নামাজ এত গুরুত্ব দিয়ে আদায় করতেন না। (বুখারি, হাদিস: ১১৬৩)



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নামাজ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close