বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৮ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৫:২৪ PM
অভিযুক্ত আব্দুর রহিম। ছবি : সংগৃহীত

অভিযুক্ত আব্দুর রহিম। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আব্দুর রহিমকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ৪৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম বর্তমানে জেলা এনসিপির কার্যকরী সদস্য। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

ভিডিওতে তাকে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। প্রথমে রহিম দাবি করেন, ভিডিওতে যাকে দেখা গেছে তিনি তার স্ত্রী। তবে গণমাধ্যমকর্মীরা যাচাই করে দেখেন, ওই নারী তার স্ত্রী নন। পরে রহিম নিজেও বিষয়টি স্বীকার করে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন এবং সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানান।

ভিডিওতে থাকা নারীর পরিচয় নিশ্চিত হওয়ায় রহিমের বক্তব্যের অসঙ্গতি স্পষ্ট হয়ে ওঠে। একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, তিনি আসলে রহিমের স্ত্রী নন।

ঘটনা প্রকাশ্যে আসার পর জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। জেলা শহরের রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। অনেকেই এমন আচরণের নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, “আমরা এ ঘটনায় বিচলিত। ব্যক্তিগত গোপনীয়তা জনসম্মুখে প্রকাশ হওয়া যেমন হতাশাজনক, তেমনি দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের অসামাজিক কার্যকলাপও প্রত্যাশিত নয়।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ/ সায়েম


আরও সংবাদ   বিষয়:  এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close