প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৯ AM

সংগৃহীত ছবি
চলতি সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ এবং একটি মৌসুমি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক মাসের জলবায়ু পূর্বাভাসে বলা হয়, সম্ভাব্য লঘুচাপগুলোর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে ৩-৫ দিন বজ্র ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে ১-২ দিন মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮°) বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেপ্টেম্বরে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজ করবে। তবে ভারী বৃষ্টির কারণে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।