প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৭ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ১২:৪২ এএম

লাকসামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসামে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে লাকসাম দৌলতগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ জসিম উদ্দিন, বিএনপি নেতা আমির হোসেন আমির, মনিরুজ্জামান মনির ও মনজুরুল আলম বাচ্চু।এছাড়া উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন, লাকসাম উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি শওকত আলম সেলিম, উপজেলা যুবদল নেতা দিদার হোসেন দিদার, জাহিদুল ইসলাম জাহিদ ও খায়রুজ্জামান সাগর। ছাত্রদল নেতা আলমগীর হোসেন ভূইয়াসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরাও আনন্দ মিছিলে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে লাকসামে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ