প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০১ পিএম

শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়
নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ নওগাঁ জেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয় কেড়ির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান ডাবলু।
আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।