প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৯ পিএম

রহস্যজনক ঘটনায় ৩ জন নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগরে ষোলঘর জোড়দিঘিরপাড় এলাকায় পারিবারিক বিরোধ ও রহস্যজনক ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
গতকাল রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
শ্রীনগর সার্কেল আনিসুর রহমান জানান, রবিবার সকাল ৮টার দিকে আব্দুল আহাদ (৩৪) নিজ পিতা আবুল হোসেনের (৬৫) কাছে নেশার টাকার জন্য চাপ দেয়। টাকা না পেয়ে বাবাকে ছুরি দিয়ে ছুরিকাঘাত করতে চাইলে আত্মরক্ষার্থে পিতা আবুল হোসেনই মাদকাসক্ত পুত্রকে ছুরিকাঘাতে হত্যা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয় এবং অভিযুক্ত পিতাকেও আটক করে।
এদিকে আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে শ্রীনগর ফায়ার
সার্ভিস ঘোলঘর আন্ডার পাসের উপরে রেল লাইনের পাশ থেকে ট্রেনে কাটা অজ্ঞাত
এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অন্যদিকে কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণপাইকশা গ্রামে মামুন কাজী (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
শ্রীনগর সার্কেল অফিসার আনিসুর রহমান আরো জানান, এ নিয়ে একদিনে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।