বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় সিরামিক পণ্যবাহী জাহাজডুবি, ১৩ নাবিক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০২ পিএম

ভোলার মেঘনা নদীতে সিরামিক কারখানার প্রায় ১,৮০০ টন কাঁচামাল নিয়ে এমভি রেক্স গ্লোরি-১ নামের একটি মালবাহী জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজে থাকা ১৩ জন নাবিককে স্থানীয় জেলেদের সহায়তায় নিরাপদে উদ্ধার করা হয়েছে।

জাহাজটি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে রবিবার (৩১ আগস্ট) ভোর রাতে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে। মূলত নদীতে নোঙর করা অবস্থায় পাশের এমভি সুলতান বক্কর নামের জাহাজটি নোঙর তুলে যাওয়ার সময় পেছনের ডেকে ধাক্কা দিলে জাহাজের তলা ফেটে পানি প্রবেশ করতে শুরু করে। জাহাজটি দ্রুত পাশের একটি ডুবোচরের কাছে নেওয়া হলেও সামনের অংশ পানির নিচে ডুবে যায়।

নাবিকরা তাদের ব্যবহৃত মালামাল নিয়ে তুলাতুলি মাছঘাট এলাকায় একটি দোকানে অবস্থান নিয়েছেন। যদিও জাহাজের মূল অংশ পানিতে তলিয়ে গেছে, তবু পেছনের কেবিন এখনও পানির ওপরে আছে।

জাহাজের চালক মো. শহীদুল ইসলাম জানান, তারা ২৯ আগস্ট সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে সিরামিক কারখানার কাঁচামাল নিয়ে যাত্রা শুরু করেন। ৩০ আগস্ট রাত ১১টার দিকে ভাটার কারণে মেঘনা নদীতে নোঙর করেন। ভোর ৪টার দিকে জোয়ার আসলে পাশের জাহাজের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মেঘনা নদীতে মালবাহী দুইটি জাহাজের সংঘর্ষে এমভি রেক্স গ্লোরি আংশিকভাবে ডুবে যায়। দুই জাহাজের পক্ষ থেকে থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মেঘনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close