বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সরকার নির্ধারিত সময়েই নির্বাচন হবে, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সরকারের ঘোষিত আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এনসিপিসহ কয়েকটি দল বলছে, সংস্কার এবং বিচারের পর নির্বাচন। অপরদিকে সরকারের পক্ষ থেকে বলা  হচ্ছে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। এ বিষয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, জুলাই গণঅভ্যুত্থানের যারা পক্ষশক্তি, তাদের বিচার-বিবেচনাবোধের প্রতি আমাদের আস্থা রয়েছে। এর আগেও বিভিন্ন ইস্যুতে ওনাদের মধ্যে মতবিরোধ হয়েছে। মতবিরোধ শেষও হয়েছে। আপনারা তা দেখেছেন। বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো।

তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকে সেরকম নির্দেশনা দেওয়া হয়েছে। ওনারা সব পদক্ষেপ গ্রহণ করছেন। এর আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা ও মতভেদ রয়েছে, আমরা আশা করি সেগুলো দূর হয়ে যাবে।

শেষ পর্যন্ত যদি রাজনৈতিক মতপার্থক্য থাকে, তখন কি সময়মতো নির্বাচন সম্ভব হবে, জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, এটা তো আপনারা ‘যদি’র ব্যাপার বললেন। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে অবস্থান, সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে। এখানে পেছানোর কোনো সুযোগ নেই।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সরকার   নির্বাচন   আসিফ নজরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close