মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গজারিয়ায় জলদস্যু-পুলিশের গোলাগুলি, গ্রেপ্তার আরো ১
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৭ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ৩:৩০ PM
পুলিশের সাথে গোলাগুলির ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে

পুলিশের সাথে গোলাগুলির ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে

গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকা সংলগ্ন নদীতে পুলিশের সাথে জলদস্যু দলের গুলিবিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার (৩১ আগস্ট) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান, গ্রেপ্তার খোকন (৪০) গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বাসিন্দা আবুল মিঞার ছেলে।

ওসি মো. আনোয়ার আলম বলেন, “পুলিশের সাথে গোলাগুলির ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়াও অস্ত্র আইনের অন্য একটি মামলায় তার নামে আদালতের পরোয়ানা রয়েছে।”

উল্লেখ্য, এর আগে র‌্যাব ১১ ঢাকা ও গাজীপুরে অভিযান পরিচালনা করে ওই মামলার অপর ৩ আসামিকে গ্রেপ্তার করেছিল।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   জলদস্যু   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close