বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হত্যার উদ্দেশ্যেই ভিপি নুরের ওপর হামলা হয়েছিল : ইয়ামিন মোল্লা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৩:১৬ পিএম
হামলার প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল

হামলার প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে হত্যা করার জন্যই যৌথবাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। 

গতকাল শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় হামলার প্রতিবাদে আয়োজিত মশাল মিছিলে এ দাবি করেন তিনি। মিছিলটি কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিন ইয়ামিন মোল্লা বলেন, “যারা জুলাই বিদ্বেষী তারাই ভিপি নুরের ওপর হামলা চালিয়েছে। হামলার সময় তারা বলছিলো ‘জুলাই তোকে ভরে দেওয়া হবে।’ যারা স্বৈরাচারের দোসর, তারাই এ হামলা চালিয়েছে।”

প্রশাসনে থাকা হাসিনার প্রেতাত্মারা এ হামলা চালিয়েছে দাবি করে তিনি বলেন, “তারা জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। এজন্য তারা এ হামলা চালিয়েছে।”

হামলার ঘটনাকে মিডিয়া ভিন্ন খাতে ফ্রেমিং করছে উল্লেখ করে তিনি বলেন, “আজ কয়েকটা জাতীয় দৈনিক নিউজ করেছে গণ অধিকারের সাথে জাতীয় পার্টির সংঘর্ষ। কিন্তু এটা দিবালোকের মতো পরিষ্কার কারা এ হামলা চালিয়েছে। আমরা এ হলুদ সাংবাদিকতার নিন্দা জানাই।” 

সমাবেশে বিপ্লবী ছাত্র পরিষদের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “সবাই দেখেছে ভিপি নুরের ওপর সেনাবাহিনী হামলা করেছে। কিন্তু রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর নাম নেয়নি।” 

তিনি বলেন, “সেনাবাহিনীর ওপর সরকারের কন্ট্রোল নেই। দেশ এখন অঘোষিতভাবে চালাচ্ছে সেনাবাহিনী।” এছাড়া, জাতীয় পার্টির কার্যালয়কে ভেঙে গুড়িয়ে দিয়ে তাদের ভারতে পাঠানোর দাবি জানান তিনি। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান রাব্বি বলেন, “জাতীয় পার্টি ক্যান্টনমেন্ট থেকে জন্ম নিয়েছিল। এজন্য তাদের রক্ষা করতে সেনাবাহিনী নুরের ওপর হামলা করেছে।”

তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, “যখন আপনারা ছিলেন না তখন ভিপি নুর ছিল। যখন আপনারা থাকবেন না, তখনও ভিপি নুর থাকবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  হত্যা   ভিপি নুর   ইয়ামিন মোল্লা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close