বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
যারা দিল্লির বয়ান শোনাচ্ছে, শিক্ষার্থীরা তাদের লালকার্ড দেখাবে : সাদিক কায়েম
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ২:৫৮ পিএম
আগে আমাদের নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হতো

আগে আমাদের নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হতো

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যারা দিল্লির বয়ান শোনাচ্ছে, শিক্ষার্থীরা তাদের লালকার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন, “৯ তারিখে ব্যালট বিপ্লব হবে, আমাদের প্যানেলের ভূমিধস বিজয় হবে।” 

আজ রবিবার (৩১ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে এ মন্তব্য করেন তিনি। 

সাদিক কায়েম বলেন, “শিক্ষার্থীদের আকাঙ্খাই আমাদের আকাঙ্খা। আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করছি। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বড় অংশের শিক্ষার্থীদের নিয়ে কোন ভাবনা নেই। তারা দিল্লির বয়ান, বাকশালি বয়ানের ক্যাসেট বাজাচ্ছে।” 

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, “আমাদের ছবি বিকৃতির জন্য আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু তিন দিন পার হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এর ছবি-ভিডিও সবই আছে।” এছাড়া, এমন চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, “যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের জবাব শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে দিবে।”

তার প্রার্থীতা বাতিলের জন্য দায়ের করা রিটের ব্যাপারে তিনি বলেন, “আগে আমাদের নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হতো। এখন অন্তত কেউ আদালতে যাচ্ছে। যিনি রিট দায়ের করেছেন তার প্রতি আমার শ্রদ্ধা আছে।” 

ফরহাদ আরো বলেন, “এটা আদালতের বিবেচনাধীন বিষয়। এটার মীমাংসা আদালতেই হবে। কিন্তু রিট আরও আগে না করে নির্বাচনের এক সপ্তাহ আগে কেন করেছে সেটা নিয়ে আমরা শঙ্কা করছি। এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। তবে এ দ্বিমতকে আমরা শ্রদ্ধা করি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  দিল্লি   লালকার্ড   সাদিক কায়েম   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close