শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মধুমিতা ফিরছেন ছোট পর্দায়
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১০:০৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বড় পর্দা ও ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করার পর ফের ছোট পর্দায় ফিরছেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। এবার নতুন চরিত্রে দেখা যাবে তাকে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, “নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে এবার র‍্যাপারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। প্রোমো দেখে সেরকমই বোঝা যাচ্ছে।” 

সাধারণ একটি পরিবারের মেয়ের দর্শকের কাছে পছন্দের গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছাই প্রকাশ পাবে এই ধারাবাহিকে। যদিও এই নতুন ধারাবাহিকের প্রোমো দেখে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে।

প্রোমো প্রকাশ্যে আসার পর মিশ্র প্রতিক্রিয়া মিললেও এখন অপেক্ষা ধারাবাহিক শুরু হওয়ার। মধুমিতার নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার পর তা কতটা গ্রহণ করেন দর্শক এখন তাই দেখার। 

উল্লেখ্য, স্টার জলসার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান মধুমিতা। শেষ তাকে দেখা গিয়েছিল স্টার জলসারই জনপ্রিয় আরও এক ধারাবাহিক ‘কুসুম দোলা’তে।

এদিকে নেটিজেনরা এই প্রোমো দেখে বলেছেন ধারাবাহিকের নাম তাদের পছন্দ হচ্ছে না। কেউ বলেছেন আবার মধুমিতার লুক পছন্দ হয়নি। আবার কেউ কেউ নতুনভাবে মধুমিতাকে দেখার অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন।

তবে তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে স্বাগত জানিয়ে তাকে নতুন ভাবে দেখার অপেক্ষায় রয়েছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  মধুমিতা   অভিনয়   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close