শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১০:৪৩ AM
ফাইল ছবি

ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের আবেদন শুরু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ ধাপের আবেদন চলবে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ভর্তি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়সীমার পর আর আবেদন নেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। তাই আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে আহ্বান জানানো হয়েছে।

রবিবার একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী শেষ ধাপের অনলাইন আবেদন ৩১ আগস্ট সকাল ৯টা থেকে শুরু হয়েছে, যা চলবে ১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ওয়েবসাইটে পাওয়া যাবে।

গত ২৮ আগস্ট দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, আবেদন করেও ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী কোনো কলেজে স্থান পাননি। এর মধ্যে এক হাজার ৪১৮ জন এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত। এর আগে ২০ আগস্ট প্রকাশিত প্রথম ধাপের ফলে ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী কলেজ পাননি, যাদের মধ্যে ৫ হাজার ৭৬৫ জন জিপিএ-৫ পেয়েছিলেন।

ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ৯৯ শতাংশ কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মাত্র ১ শতাংশ শিক্ষার্থী এখনো কলেজ পাননি। দেশের বৈধ কলেজগুলোর ৯৫ শতাংশে শিক্ষার্থী ভর্তি হয়েছে, তবে বাকি ৫ শতাংশ কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এছাড়া প্রথম ধাপ শেষে মাইগ্রেশনে ৪৪ শতাংশ শিক্ষার্থী নতুন কলেজে স্থান পেলেও ৫৬ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশন প্রক্রিয়ায় সফল হতে পারেননি।

ভর্তি নীতিমালা অনুযায়ী, তিন ধাপের আবেদন প্রক্রিয়া শেষে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির কাজ চলবে আগামী ৭-১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

আরও সংবাদ   বিষয়:  একাদশ শ্রেণি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close