বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চায়ের দোকানদারদের মেধাবী সন্তানদের সম্মাননা দিল ‘নাম্বার ওয়ান ব্র্যান্ড’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:১১ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ১০:২৩ PM
আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের এককালীন শিক্ষাবৃত্তি, ক্রেস্ট, সার্টিফিকেট সহ অন্যান্য উপহার সামগ্রী দেওয়া হয়।

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের এককালীন শিক্ষাবৃত্তি, ক্রেস্ট, সার্টিফিকেট সহ অন্যান্য উপহার সামগ্রী দেওয়া হয়।

প্রতিবারের মত এবারও দেশের প্রান্তিক পর্যায়ের চায়ের দোকানদারদের মেধাবী সন্তান ও তাদের পরিবারকে সম্মাননা দিলো মেঘনা গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড “নাম্বার ওয়ান”। এসএসসি/সমমান ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬২ জন প্রান্তিক পর্যায়ের চায়ের দোকানদারদের সন্তান এবং তাদের পুরো পরিবারকে এবারের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আজ শনিবার (৩০ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মাননার পাশাপাশি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের এককালীন শিক্ষাবৃত্তি, ক্রেস্ট, সার্টিফিকেটসহ অন্যান্য উপহার সামগ্রী দেওয়া হয়।

‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৫’ এ উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন এমজিআই-এর চিফ অ্যাকাউন্টস অফিসার (সিএও) মো. রহমতুল্লাহ খন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) আতিক উজ জামান খান, হেড অব সাপ্লাই চেইন রাশেদুল হকসহ এমজিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক তার বিভিন্ন অনুপ্রেরণামূলক গল্পের পাশাপাশি কৃতী সন্তানদের উদ্দেশ্যে বলেন, “দারিদ্রতা বড় হওয়ার পথে কোন বাঁধা নয়। যারা কষ্ট করে বড় হয়, তারাই প্রকৃত পক্ষে বড় হয়।” তিনি লেখাপড়াকে পরশমণির সাথে তুলনা করে পড়াশোনার প্রতি আরো মনোযোগী হওয়ার জন্য আহ্বান করেন।

মো. রহমতুল্লাহ খন্দকার বলেন, “প্রতিটি সন্তানের সফলতার পেছনে রয়েছে বাবা ও মায়ের অনেক ত্যাগ ও সংগ্রাম। আমরা সেই সব বাবা-মায়ের সন্তানদের জন্যে এই সংবর্ধনা আয়োজন করতে পেরে আমরা গর্বিত। নাম্বার ওয়ান ব্র্যান্ড সবসময় তাদের সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

তিনি আশা ব্যক্ত করে বলেছেন, “এই কৃতী সন্তানেরা এক সময় সাফল্যের আলোয় আলোকিত করবে দেশ ও পরিবার। আতিক উজ জামান খান প্রোগ্রামে উপস্থিত সকল কৃতী সন্তানদের নাম্বার ওয়ান মানুষ অর্থাৎ সত্যিকার মানুষ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

কমলাপুর ঢাকা থেকে আগত শিক্ষার্থী জাহিদ হোসেনের বাবা জনাব জাহাঙ্গীর হোসেন বলেন, “এরকম প্রোগ্রাম তাদের জন্য সত্যিই এক অনুপ্রেরণামূলক। তিনি সারাদেশের চা-দোকানিদের সাথে এক ছাদের নিচে আসতে পেরে অনেক আনন্দিত।” তিনি নাম্বার ওয়ান ব্র্যান্ডকে তার পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছেন।

অন্যদিকে দিনাজপুর থেকে আগত আরেক শিক্ষার্থী দিয়া রায় জানান, তিনি কখনো ভাবেননি জীবনে এমন বড় কোন সংবর্ধনা পাবেন। এজন্য তিনি তার পরিবারের প্রতি এবং নাম্বার ব্র্যান্ডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড নাম্বার ওয়ান। জনপ্রিয় এই ব্র্যান্ডটি দেশব্যাপী ভোক্তাদের কাছে তাদের চাহিদা অনুযায়ী মানসম্মত বিভিন্ন ভোগ্য পণ্য বাজারজাত করে অর্জন করে নিয়েছে কোটি মানুষের আস্থা ও ভালোবাসা। প্রান্তিক পর্যায়ে চায়ের দোকানদারদের কাছে নাম্বার ওয়ান ব্র্যান্ডের কনডেন্সড মিল্ক, চা পাতা, চিনি, গুঁড়ো দুধ তাদের ব্যবসায়িক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি জীবনমান উন্নতিকরণে ভূমিকা রেখে যাচ্ছে প্রতিনিয়ত।


দেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  চা   মেধাবী সন্তান   “নাম্বার ওয়ান ব্র্যান্ড”  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close