প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:৫৪ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ৯:০৩ PM

মো. ইব্রাহিম এরআগে ধর্ষণ মামলার আসামি ছিলেন
বুড়িচং উপজেলার কংশনগর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালকের বিরুদ্ধে ২ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার (২৯ আগস্ট) মো. ইব্রাহিম খলিল (৩০) ২ জন শিশুকে দিয়ে শরীর মালিশ করার জন্য তার কক্ষে ডেকে নেয়। পরবর্তীতে শিশুরা স্থানীয়দের জানায় ইব্রাহিম শিশুদের বলাৎকারের চেষ্টা করে। সেই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয়রা মাদ্রাসায় ও ইব্রাহিমের উপর হামলা করে এবং পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করে।
এছাড়া বুড়িচং থানা সূত্রে জানা যায় মো. ইব্রাহিম এরআগে ধর্ষণ মামলার আসামি ছিলেন।
বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক স্বদেশ প্রতিদিনকে জানান, ইব্রাহিমের বিগত মামলা ও গতকালের ঘটনার প্রাথমিক তদন্তে বলাৎকারের প্রমাণ পাওয়া যায় এবং প্রাথমিক তদন্তে ইব্রাহিম অভিযুক্ত হওয়ার আলামত পেয়েছে বুড়িচং থানা পুলিশ। সেই প্রেক্ষিতে ভুক্তভোগীর পরিবার শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেছে। অভিযুক্ত ইব্রাহিমকে আজ আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।