শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের 'সংশপ্তক' প্যানেল ঘোষণা
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:৫২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 'সংশপ্তক' নামে একটি প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখা এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা। এতে তারা কেন্দ্রীয় পাঁচটি পদে প্রার্থী দিয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন এই প্যানেল ঘোষণা করেন।

সংশপ্তক প্যানেল থেকে জাকসুর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও সংশপ্তক প্যানেল থেকে নির্বাচন করবেন তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দ তানজিম আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার কর্মী তানজিল আহমেদ, সহ-সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক(নারী) পদে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয়  সমাজকল্যাণ সম্পাদক সাদিয়া ইমরোজ ইলা। 

সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের (একাংশ) জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন বলেন, "প্রগতিশীল দাবি নিয়ে যারা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষে লড়েছেন, আমরা এমন একজনকে ভিপি (সহ-সভাপতি) হিসেবে সমর্থন করছি। এছাড়া, অন্যান্য সংগঠনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমরা কিছু নির্দিষ্ট পদে প্রার্থী দিয়েছি ।"

 
স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close