বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নওগাঁর বিভিন্ন স্থানে মানববন্ধন
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ২:৩৬ পিএম
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নওগাঁর বিভিন্ন স্থানে মানববন্ধন

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নওগাঁর বিভিন্ন স্থানে মানববন্ধন

নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজুর উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলার মুক্তির মোড়ে নওগাঁ জেলার সম্মিলিত সাংবাদিক ঐক্য ফোরামের ব্যানারে, নজিপুর বাস স্ট্যান্ডে সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এবং মহাদেবপুর উপজেলার মাছ চত্বরে মহাদেবপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক এ.কে সাজুর উপর হামলাকারী দলিল লেখক দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, প্রতিটি সরকারি অফিসই একটি নির্দিষ্ট নিয়মে চলে। কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছিল। বক্তারা আরও বলেন, মহাদেবপুরের সাব-রেজিস্ট্রার মুক্তি আরা যে দলিলগুলো সম্পাদন করেছেন, সেগুলো নিয়মবহির্ভূত। তাই মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চান তারা।

বক্তারা আরো বলেন, দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের উপর হামলা করে তাদের অন্যায় ও অনিয়ম ঢাকার চেষ্টা করছে। প্রতিনিয়ত সারাদেশেই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। এসব দুষ্কৃতিকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা না করলে অন্যায়-অনিয়ম যেমন বাড়বে, তেমনি সাংবাদিকরাও আরও হুমকির মুখে পড়বেন বলে আশঙ্কা করেন বক্তারা।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট নওগাঁ জেলার মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসের নানা দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজুর উপর হামলা চালায় দলিল লেখক চক্রের কিছু সন্ত্রাসী। এসময় তারা সাংবাদিক এ.কে সাজুর ক্যামেরা, মোবাইল ফোন ও সাংবাদিক পরিচয়পত্র ছিনিয়ে নেয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   সাংবাদিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close