শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক এ কে সাজুর ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৪:৩২ পিএম আপডেট: ২৯.০৮.২০২৫ ৪:৩৪ PM

নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ কে সাজুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংবাদিক মনিরুজ্জামান মিলন চৌধুরী, সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মাহমুদুন্নবী।

মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলাল। বক্তব্য রাখেন শাহরিয়ার পল্বর, রবিউল ইসলাম, মোকছেদুল ইসলাম, ধামইরহাট প্রতিনিধি শহিদুল ইসলাম, উজ্জ্বল হোসেন, এশিয়ান টিভির বদলগাছি প্রতিনিধি বুলবুল আহম্মেদ বুলু, সৈকত হোসেন, জামিল আহম্মেদ, বাশার আহম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, ‘সাংবাদিক একে সাজুর ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা অভিযোগ করেন, মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে রাতভর নিয়মবহির্ভূতভাবে জমি রেজিস্ট্রি হয়ে আসছিল। বক্তারা দাবি করেন, সাব-রেজিস্ট্রার মুক্তি আরা যেসব দলিল সম্পাদন করেছেন, তা তদন্তের দাবি রাখে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’

বক্তারা আরও বলেন, ‘দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে তাদের অনিয়ম আড়াল করতে চায়। সাংবাদিক নির্যাতনের ঘটনা সারাদেশে বেড়েই চলেছে। যদি এসব ঘটনায় যথাযথ শাস্তির ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে অনিয়ম যেমন বাড়বে, তেমনি সাংবাদিকরাও আরও বেশি হুমকির মুখে পড়বেন।’

তারা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট নওগাঁ জেলার মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে দলিল লেখক চক্রের কিছু সন্ত্রাসী সাংবাদিক একে সাজুর ওপর হামলা চালায়। এ সময় তারা তার ক্যামেরা, মোবাইল ফোন ও সাংবাদিক পরিচয়পত্র ছিনিয়ে নেয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close