বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচনে ভোট দিতে পারবেন না সাকিব-মাশরাফি
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৯:৪৭ AM আপডেট: ২৯.০৮.২০২৫ ৯:৫৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের স্বার্থ সংরক্ষণ করে থাকে। গত বছরের আগস্টের পর সংগঠনটির কার্যক্রম স্থবির হয়ে যায়। পরে পূর্ব কমিটি স্থগিত রেখে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয় এবং দীর্ঘদিন পর আসন্ন কোয়াবের নির্বাচন আয়োজন করা হচ্ছে।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদ বিলীন করা হয়েছে। নতুন কমিটিতে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, একজন সহসভাপতি এবং আটজন কার্যনির্বাহী সদস্য। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতেখার রহমান মিঠু।

একই সময়ে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ফলে সরাসরি ভোট দেওয়ার বিষয়টি অনিশ্চিত হলেও অ্যাডহক কমিটির এক সদস্য জানিয়েছেন, সিলেট থেকে ফিরে ক্রিকেটাররা ভোট দিতে পারবেন।

তবে কোয়াবের নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা মেম্বারশিপ নবায়ন করেননি। নির্ধারিত সময় শেষ হওয়ায় আসন্ন নির্বাচনে তাদের ভোট দেওয়ার সুযোগ নেই।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সাকিব-মাশরাফি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close